নুসরাতের মা হওয়ার খবর শুনে কি বললেন নিখিল
দি নিউজ লায়ন; নুসরাত জাহানের সাথে আর সম্পর্ক রাখতে চান না তার স্বামী নিখিল জৈন। তিনি জানান, নুসরাতের সঙ্গে ভবিষ্যতেও কোনও সম্পর্ক রাখবো না। যেহেতু ম্যারেজ রেজিস্ট্রেশন হয়নি তাই অ্যানালমেন্ট করেই আলাদা হতে হবে। নিয়ম অনুযায়ী, নুসরাতকে আদালতে গিয়ে বলতে হবে নিখিলের সঙ্গে আর কোনও সম্পর্ক রাখবেন না তিনি।
নিখিল আরো বলেন, যেদিন জানলাম, নুসরাত আমার সঙ্গে না থেকে অন্য কারও সঙ্গে থাকতে চায়, সে দিনই মামলা দায়ের করেছি। আগামী জুলাই মাসে আদালতে এই মামলার শুনানি হবে। এছাড়াও এদিকে নুসরাতের মা শুনে নিখিল জানান, নুসরাতের সঙ্গে তার গত ৬ মাস কোনও যোগাযোগ নেই। অনাগত সন্তানের বাবা আমি নই।

Post a Comment